ঈশ্বরদীতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টা ৫ মিনিটের দিকে ঈশ্বরদী থানার দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দাদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন চরগড়গড়ী নতুনপাড়া এলাকার বাসিন্দা মিজানুর ওরফে মিজান মালিথা (৫৫)।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজতে থাকা একটি সাদা পলিথিন ব্যাগ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেন, তিনি জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment