রক্তমাখা পতাকা উপহার দেওয়া আজিজুর শেখকে সিএনজি উপহার

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এবং মিরপুর ওভারব্রিজে রক্তমাখা জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসা ছাত্রদল কর্মী আজিজুর শেখকে জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি উপহার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন আজিজুর শেখ। জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি মিরপুর ওভারব্রিজে রক্তমাখা জাতীয় পতাকা উড়িয়ে তিনি আলোচনায় আসেন। অনেকদিন ধরেই সেই রক্তমাখা পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়ার ইচ্ছা পোষণ করছিলেন আজিজুর শেখ। সম্প্রতি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাক্ষাৎ করে তিনি তার হাতে সেই ঐতিহাসিক রক্তমাখা পতাকাটি তুলে দেন। এরই ধারাবাহিকতায় আজিজুর শেখের জীবিকার পথ আরও সহজ ও তাকে স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি সিএনজি উপহার দেওয়া হয়েছে। এতে তার দীর্ঘদিনের ভাড়ায় সিএনজি চালানোর পরিবর্তে নিজস্ব সিএনজি নিয়ে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হলো। সিএনজি হস্তান্তর ও উদ্যোগটির বাস্তবায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক এবং সংসদীয় আসন ৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। জুলাই গণঅভ্যুত্থানে যারা সাহসিকতার সঙ্গে রাজপথে ভূমিকা রেখেছেন, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবিকা ও স্বাবলম্বিতা নিশ্চিত করার উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আজিজুর শেখকে সিএনজি উপহার দেওয়ার মাধ্যমে তার কর্মসংস্থানের একটি স্থায়ী পথ তৈরি হয়েছে। এ উদ্যোগের ফলে আজিজুর শেখের পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরবে এবং নিজস্ব কর্মসংস্থানের মাধ্যমে তিনি আরও স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার