ঢাকা ওয়াসার সদস্য হলেন পাবনার হাজী ইউনুস

একে খান পাবনা : ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) বোর্ডে শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউনুস আলী। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৬(১) অনুযায়ী তাকে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মো. ইউনুস আলীকে ঢাকা ওয়াসা বোর্ডে শিল্প ও বাণিজ্যিক খাতের প্রতিনিধি হিসেবে সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাজী মোহাম্মদ ইউনুস আলী পাবনার বেড়া উপজেলার নাকালিয়া এলাকার মৃত কিসমত আলী ও রহিমা খাতুনের সন্তান। ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও হাজী ইউনুস আলী একজন পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। পাবনার সাঁথিয়া ও বেড়া এলাকার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেতা জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবেও আলোচনায় ছিলেন। একই সঙ্গে বিভিন্ন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক ও জনসেবক হিসেবেও এলাকায় তার সুনাম রয়েছে। পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের অবহেলিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী, বস্ত্র ও খাদ্য বিতরণ এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে আসছেন তিনি। ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা পাবনাসহ ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। নতুন এই দায়িত্বের জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং এলাকার সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তারা আশাবাদ ব্যক্ত করেন, হাজী ইউনুস আলী তার সততা, অভিজ্ঞতা ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে ঢাকা ওয়াসা বোর্ডের দায়িত্ব সফলভাবে পালন করবেন। একই সঙ্গে ওয়াসার নীতিনির্ধারণী পর্যায়ে ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে তার অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির কার্যক্রমে আরও গতিশীলতা ও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। সিএনএফ টিভি

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার