পাবনায় স্কুলের সামনে অস্ত্র বিক্রির অভিযোগে যুবক আটক

আব্দুল মোমিন সাগর : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্ত্র বিক্রির সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১২-এর সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আলম সরদার রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিদ্যালয়ের সামনে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে আলম সরদারকে সন্দেহজনক অবস্থায় আটক করার পর তার শরীর তল্লাশি করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। ডলি রানী সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাবের কাছে তথ্য রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা থাকার কথাও জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শুক্রবার দুপুরে আলম সরদারকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার