পাবনা সদরে ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনা সদর থেকে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ সাজ্জাদ উজ্জামান রিন্টু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ উজ্জামান রিন্টু দক্ষিণ রাঘবপুর (জলিল হাজী রোড) এলাকার মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে পরিচালিত অভিযানে সন্দেহজনকভাবে অবস্থানরত রিন্টু ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ফুল প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা পলিথিন থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিন্টু বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাবনা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার