ঈশ্বরদীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহ আলম (তুষার) (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম (তুষার) ঈশ্বরদীর পাকশী বাজারপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাহাপুর গ্রামের ওই এলাকায় এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট
ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জেলা পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার