কৃষাণ-কৃষাণীদের মতবিনিময়ে সচেতনতার বার্তা ফলজ ও বনজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর পূর্বপাড়ায় তৃণমূল পর্যায়ের কৃষাণ-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় সভা, ফলজ ও বনজ গাছের চারা এবং সবজি বীজ বিতরণ করেছে লোকসংস্কৃতি পরিষদ পাবনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) লোকসংস্কৃতি পরিষদ পাবনার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষিজমিতে সারের সঠিক প্রয়োগ, কীটনাশকের ক্ষতিকর দিক, কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, গাছ লাগানোর সঠিক পদ্ধতি এবং বীজ সংরক্ষণ বিষয়ে কৃষকদের সচেতন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা খাতুন মুন্নি। কৃষক হাজী মকছেদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকসংস্কৃতি পরিষদ পাবনার আহ্বায়ক আব্দুল কাইউম তমাল। আলোচনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা খাতুন মুন্নি কৃষকদের নিরাপদ ও সঠিক কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। তিনি অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা এবং সবজি বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগানো হয়। এ সময় মো. জামাল মন্ডল, মো. কামাল মন্ডল, হাসেম প্রাং, সাদাত বাহার, শুকরাজ সোহেল, মো. শিবলী, মো. হিমেলসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার