সাঁথিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনার সাঁথিয়ায় ১০০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন—আমিনপুর থানার আহাম্মদপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক ওরফে রিজুর ছেলে মো. বিল্লাল শেখ (৩২) এবং সাঁথিয়া থানার ইদ্রাকপুর গ্রামের মো. ইউনুস আলী শেখের ছেলে মো. জিয়াউর রহমান (৩২)। পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাত সোয়া ১টায় সাঁথিয়া উপজেলার ইদ্রাকপুর গ্রামের ইদ্রাকপুর আলিম মাদ্রাসার দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে বিল্লাল শেখের কাছ থেকে ৮০ এবং জিয়াউর রহমানের কাছ থেকে ২০ টিসহ মোট ১০০ টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি PULSAR 150 সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ল-৬৭-৪৯৮৮ এবং অপরটি রেজিস্ট্রেশনবিহীন। পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার