আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল মোমিন সাগর : পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ রত্না খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আটঘরিয়া থানাধীন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আটঘরিয়া থানা এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে রামেশ্বরপুর উত্তরপাড়া এলাকায় একটি ফসলি জমির আইলের ওপর এক নারীকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটক নারী রত্না খাতুন আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকার মৃত শাজাহান মন্ডলের স্ত্রী। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা বাজারের একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। ডিজিটাল নিক্তিতে ওজন করে মাদকদ্রব্যটি জব্দ করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রত্না খাতুন বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়া থানা এলাকার বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার