পাবনায় মরহুম আবুল হোসেনের ৪২ তম মৃত্যু বার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি :
উত্তরবঙ্গের প্রথম পাবনা টু ঢাকা গামী নৈশ কোচ অগ্রদূত পরিবহনের সত্ত্বাধিকারী, ১৯৬৬ সাল থেকে একটানা ১৮ বছর পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মৃত আবুল হোসেন (নায়েব সাহেব) এর ৪২তম মৃত্যু বার্ষিক পালিত হয়ে গেলো।
মঙ্গলবার ১৪ এপ্রিল পাবনা দারুল আমান ট্রাস্টের মসজিদে তাক্বওয়ায় যোহর নামাজ পর মরহুমের ছেলে তমাল হোসেনের উদ্যোগে ট্রাস্টের এতিম ও হিফজখানার খাবার ঘরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য মাও. আব্দুর রউফ আনসারী'র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী।
দোয়া পরিচালনা করেন হাফেজ প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment