ফরিদপুরে বাড়িছাড়া বিধবা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনা ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় প্রকাশিত “বাড়িছাড়া বিধবা আমেনা সহযোগিতা চায়” শীর্ষক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন খলিশাদহ গ্রামের বাসিন্দা দুই ভাই মুরাদ ও আলম। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর ও বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মুরাদ তার বক্তব্যে জানান, আমেনা খাতুন যে জায়গির দাবি করছেন, সেটি খলিশাদহ মৌজায় এবং বনওয়ারীনগর ইউনিয়নের অন্তর্গত। অথচ তিনি যে দোকানঘর নির্মাণ করছেন, সেটি ডেমড়া ইউনিয়নের পাচুরিয়াবাড়ি মৌজার নদীর ভেতরের জায়গা, যা পানি উন্নয়ন বোর্ডের আওতায় পড়ে। তিনি আরও বলেন, ওই স্থানে মানিক নামের এক ব্যক্তি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দোকান পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি ঘরটি ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে পুনর্নির্মাণের সময় আমেনা খাতুন বাধা দেন। এ বিষয়ে ফরিদপুর উপজেলার সার্ভেয়ার মো. মনোয়ারুজ্জামান জানান, আমেনা খাতুনের একটি লিখিত আবেদনের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে দেখা যায়, অভিযোগকারীর বাড়ি বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ মৌজায় হলেও দোকানঘরটি নির্মাণাধীন রয়েছে ডেমড়া ইউনিয়নের পাচুরিয়াবাড়ি মৌজায়। ফলে উক্ত জায়গির উপর আমেনা খাতুনের মালিকানা দাবি গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা সরেজমিনে গিয়ে একই তথ্যের সত্যতা পেয়েছেন বলে জানা যায়। তবে আমেনা খাতুনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। এদিকে, সংশ্লিষ্ট সংবাদের প্রতিবেদক আবুল কালাম আজাদ বলেন, দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে আমেনা খাতুন নির্যাতনের শিকার হয়েছেন বলে তিনি তথ্য পেয়েছেন। অন্যদিকে, আমেনা খাতুনের ভাসুরের ছেলে শামসুল ও দুলাল অভিযোগ অস্বীকার করে জানান, তাকে কোনো ধরনের নির্যাতন বা বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। পুরো বিষয়টি ভিত্তিহীন ও মনগড়া বলে তারা দাবি করেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার