পাবনা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় নূর আল ফাহাদ প্রান্তিক

এসএম আদনান উদ্দিন : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা সদর উপজেলা শাখার সভাপতি পদে আলোচনায় রয়েছে জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নূর আল ফাহাদ প্রান্তিক। রাজপথের আন্দোলন সংগ্রামে তার ভুমিকা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজধানী ঢাকা এবং পাবনার রাজপথে দেখা গিয়েছে। ২০১৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস গ্রেফতারের প্রতিবাদে পাবনায় হরতাল কর্মসুচি সফল করতে রাজপথে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে রাখে রাস্তাঘাট। ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনার ক্যাঙ্গারু কোর্টের রায়ে গ্রেফতার হলে তার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামে সরব ছিলেন। একই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস-কে গ্রেফতার করার পর তার মুক্তির দাবিতে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে সরব ছিলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিভাগীয় সমাবেশ ও রাজধানীর পল্টনের সকল কর্মসুচি বাস্তবায়নে রাজপথে দেখা গিয়েছে তাকে। ছাত্রদলের কর্মসুচি বাস্তবায়নে ছাত্রদল নেতা প্রান্তিকের নামে স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ প্রশাসন মিথ্যা মামলা দায়ের করলে বছরের পর বছর বিভিন্ন কোর্টে হাজিরা দিতে হয়েছে তাকে। ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীদের একত্রিত করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কর্মসুচি সফল করতে ভূয়সী ভূমিকা পালন করেছেন। এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মীর সাথে যোগাযোগ করলে তারা জানান, প্রান্তিক দলের প্রতি আনুগত্য রেখে রাজপথের সকল কর্মসুচিতে অংশগ্রহণ করেছে। জাতীয়তাবাদ আদর্শের রাজনীতিতে তার ত্যাগ, তীতিক্ষা ও পরিশ্রম রয়েছে। উল্লেখ্য, ছাত্রদল নেতা নূর আল ফাহাদ প্রান্তিক বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা হিসাবে কাজ করেছে। পাবনায় ৪ আগষ্ট ২০২৪ আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে জাহিদ ও নিলয় শহীদ হওয়ার সময় নেতাকর্মী নিয়ে তিনি শহীদ চত্ত্বরে উপস্থিত ছিলেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার