পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু
সোলাইমান হোসাইন :
পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে শপথ গ্রহণ করেছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।
রোববার (৫ এপ্রিল) বেলা ১২টায় পাবনা জেলা পরিষদের রশীদ হলে তাঁর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজ্জামেল হক কবির এবং ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত মাসে স্থানীয় সরকার বিভাগ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এতে ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পাবনা সদর পৌরসভার সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুকে পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment