পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

রবিউল রনি : পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রনি (১৩) স্থানীয় ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি আটঘরিয়া উপজেলার সাতডাঙ্গা গ্রামে; পিতা রুবেল হোসেন। জানা গেছে, রনি পড়ালেখার সুবিধার্থে চাটমোহর উপজেলার কুয়াবাশী গ্রামে তার নিঃসন্তান মামা সদর আলীর বাসায় থাকত। রবিবার সকালে সে সাইকেল নিয়ে কুয়াবাশী বাজারের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে তার সাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়েব খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার