পাবনায় ৫ হাজার কর্মসংস্থানের উদ্যোগ

পিপ, পাবনা : পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না করে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, তবেই বেকারত্ব কমানো সম্ভব হবে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় চেম্বারের সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে চেম্বারের পরিচালক মো. হারুন উর রশিদ জানান, সংগঠনের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে অচিরেই এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। চেম্বার সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম-শৃঙ্খলা মেনে ব্যবসা পরিচালনা করছেন। বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি করা হয়েছে। পাশাপাশি অসাধু চক্র যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও নজরদারি অব্যাহত রয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাস্সুমসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। — সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার