পাবনা সদর ছাত্রদল সাধারণ সম্পাদক পদে আলোচনায় শাহীন
এস এম আদনান উদ্দিন :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ ঘিরে আলোচনায় উঠে এসেছে জেলা ছাত্রদলের সক্রিয় নেতা শরিফুল ইসলাম শাহীন। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ইতিহাস রয়েছে শাহীনের। ২০১২ সালে খালেদা জিয়া ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচিতে তিনি পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে ভূমিকা রাখেন। এছাড়া ২০১৮ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষে তিনি আহত হন।
দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তাকে নিয়মিত রাজশাহী ও ঢাকার রাজপথে দেখা গেছে। বিশেষ করে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্র ঘোষিত পদযাত্রা, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা ছিল লক্ষণীয়। দোগাছী ইউনিয়নে প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাবনা সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে গণসংযোগ ও ভোট প্রার্থনায় সক্রিয় ছিলেন তিনি।
তৃণমূলের একাধিক নেতাকর্মী জানান, দলের প্রতি আনুগত্য ও ধারাবাহিক সক্রিয়তার কারণে শাহীন একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী আদর্শে তার ত্যাগ, পরিশ্রম ও রাজনৈতিক নিষ্ঠা তাকে এই পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment