হাইকোর্টে সাংবাদিকদের উপর হামলার নিন্দা পাবনা সাংবাদিক ফোরামের
হাইকোর্টে সাংবাদিকদের উপর হামলার নিন্দা পাবনা সাংবাদিক ফোরামের
প্রেস বিজ্ঞপ্তিঃ
ঢাকা হাইকোর্টে ঈশ্বরদী বিএনপির নেতা কর্মীদের সাংবাদিকদের উপর হামলা ও মাইক্রোফোন ভাংচুরের ঘটনায় পাবনা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ফোরামের আহ্বায়ক হাসান আলী ও সদস্য সচিব খালেদ আহমেদ ঘটনার সার্বিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
উল্লেখ্য আজ ৫ ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে হাইকোর্টের এন এক্স ভবনের সামনে তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবীদের সংবাদ সম্মেলনের অপেক্ষায় থাকা সাংবাদিকদের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় এটিএন নিউজ এর সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার ও এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদসহ কয়েকজন আহত হন। এছাড়াও বৈশাখী টিভির মাইক্রোফোন ভাংচুর করে হামলাকারীরা।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment