পাবিপ্রবি ছাত্রদলের কমিটি ঘোষণা
বিশেষ প্রতিবেদক :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই কমিটির সভাপতি করা হয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন (ইইসিই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক করা হয়েছে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কে এম তরিকুল ইসলামকে।
২১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি ফসিউল হক ইমন, সহসভাপতি আমিরুল ইসলাম আবির, ময়েন উদ্দিন, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, মিরাজুল ইসলাম মিরাজ, সিরাজুম মনির, শরিফুল ইসলাম, সৌমিক উদ্দিন আহমেদ, ওলী উল্লাহ, সালমান সাদিক শুভ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজল, প্রচার সম্পাদক রোমেল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব প্রামাণিক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মেহেদি হাসান, ছাত্রীবিষয়ক সম্পাদক ফাইরুজ আনিকা, ক্রীড়া সম্পাদক জাকির আল হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment