পাবনায় জালছায় বিরোধে যুবক খু*ন
বিশেষ প্রতিনিধিঃ
পাবনা শহরে ইসলামি জালছা নিয়ে পুর্ব বিরোধের জের ধরে আবুল কাশেম (২৭) নামে এক যুবক খু*ন হয়েছে। গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে শহরের শালগাড়িয়া তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ঐ এলাকায় আবুল হোসেনের ছেলে। কিছুদিন আগে ওই এলাকার সামির হোসেনসহ আরও কয়েক যুবকের সাথে কাশেমের বিরোধ সৃষ্টি হয় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে। এরই জেরে গতকাল রবিবার বিকেলে ভুক্তভোগী আবুল কাশেম তার বাড়ী থেকে বের হয়ে অভিযুক্ত সামিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সামির, তার বাবা লাড্ডু সুলতান এবং আরও ৫/৬ জন যুবক মিলে প্রতিশোধবশত তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা দ্রত আহত কাশেমকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ম*রদেহ উদ্ধার করে ময়*নাতদ*ন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল ম*র্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment