পাথফেেয়ার স্কুলের বাৎসরিক বনভোজন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
আজ শনিবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯ টায় নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শহরের শালগাড়িয়া হাসপাতাল রোডে অবস্থিত স্টাবলিস্ট বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন "পাথফেেয়ার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের" বাৎসরিক বনভোজন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেলো। দুই পর্বের অনুষ্ঠানের ২য় পর্বে এক আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর হাসপাতালের (অবঃ) সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জালাল উদ্দীন ও সহযোগী অধ্যাপক মোহাঃ কলিমুদ্দিন এবং সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাঈদা সবনম। বিদ্যালয়ের অধ্যক্ষ কাজী মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুন নাহার বহ্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহান তৃপ্তি ও ফেরদৌসী আরা রিপা। এর আগে প্রথম পর্বে সাকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জুয়েল। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। তারপর শুরু হয় বনভোজন। এ পর্বে শিক্ষার্থী অভিভাবক মহিলাদের জন্য বাজনা থামলে বালিশ কোথায় ও পুরুষদের টুথপিক দিয়ে বেলুন ফুটানোসহ নানা রকম খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছোট্টো সোনামণিরা কবিতা আবৃত্তি ও ছড়াগান পরিবেশন করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে। এররপর উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীসহ সবাই সেখানে মধ্যান্যভোঁজে অংশ নেন। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক শিক্ষক ইমরান হুসাইন সুমন।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment