এসএম মাহবুব আলম এর ৫৩তম জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধিঃ কেক কাটা, জন্মদিনের উপহার প্রদান, মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো দৈনিক সিনসা সম্পাদক ও প্রকাশক এসএম মাহবুব আলম এর ৫৩তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তিনি বেড়া উপজেলার আমিনপুর থানার মহিষাকুলা গ্রামে জন্মগ্রহণ করেন। আজ বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দৈনিক সিনসা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সকলে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এদিকে কোনও ধরনের জাঁকজমক আয়োজনে অনীহা প্রকাশ করলেও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হন মাহাবুব। জন্মদিনের সন্ধ্যায় ফুল এবং কেক নিয়ে তার কার্যালয়ে হাজির হন বেশ কিছু অনুরাগী। এসময় উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা তাকে শুভেচ্ছা জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগে সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, দৈনিক সিনসা সাহিত্য সম্পাদক ড. মনছুর আলম, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলী হাসান, শাহিদা জলিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রভাষক তুহিন মোল্লা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিয়া রাজু, দৈনিক সিনসা'র বিশেষ প্রতিবেদক খালেদ আহমেদ, আনন্দ টিভি ফরিদপুর প্রতিনিধি রবিউল রনি, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, সহকারী শিক্ষক ফজলুর রহমান, হজ্ব এজেন্সি আব্দুল মালেক বিশ্বাস, সাংবাদিক রহিমা খাতুন, কবি উত্তম কুমার দাস, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি রমজান আলী, দৈনিক বিপ্লবী সময়ের ক্যামেরা পার্সন দাউদ শেখ, দৈনিক সিনসা কম্পিউটার অপারেটর সুলতান শেখ, অফিস স্টাফ ফজলে রাব্বি, অমিত হাসান, মোঃ জিম প্রমুখ। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার