চাটমোহর-ফরিদপুর-ভাঙ্গুড়ায় দুলাল-খলিলুর ও রাসেল বিজয়ী
বিশেষ প্রতিনিধিঃ
জেলার চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মির্জা রেজাউল করিম দুলাল, খলিলুর রহমান সরকার ও গোলাম হাসনায়েন রাসেল। চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল ৩৯ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৬২ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ১৮.০১ শতাংশ। এছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম (টিউবওয়েল) ২৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসাদুজ্জামান পান্না (চশমা) পেয়েছেন ১২ হাজার ৭৬৩ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে ওবায়দুল ইসলাম (উড়োজাহাজ) ৪ হাজার ৯০৮ ভোট এবং হুমায়ন কবির (তালা) ১ হাজার ৯৮৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফিরোজা পারভীন (ফুটবল) ১৯ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাবিনা ইয়াসমিন (কলস) পেয়েছেন ১৯ হাজার ৪১৪ ভোট। অপর প্রার্থী আরেফিন আক্তার লিলি (হাঁস) পেয়েছেন ৬ হাজার ২৭৫ ভোট। চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফরিদপুর প্রতিনিধি জানান, বেসরকারি ফলাফলে ৪৯টি কেন্দ্রের মধ্যে ৪০টির আংশিক ফলাফলে খলিলুর রহমান দোয়াত কলম প্রতীকে ৯ হাজার ৭ শ ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট। ভাঙ্গুড়া প্রতিনিধি জানান, ভাঙ্গুড়ায় বেসরকারি ফলাফলে ৪৫ কেন্দ্রের সম্পূর্ণ গণনায় রাসেল মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৫৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম মেজবাহুর রহমান রোজ ঘোড়া মার্কা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment