সাঁথিয়ায় কিস্তির টাকা না দিতে পারায় যুবকের আত্মহ*ত্যা
ফারুক হোসেন :
পাবনার সাঁথিয়ায় এনজিও ঋণের চাপে খাঁন
বাহাদুর(৪২) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টার কোন এক সময় সে এই ঘটনাটি ঘটিয়েছে তার পরিবারের ধারণা। সে উপজেলার ভিটাপাড়া গ্রামের কাশেম আলী প্রামানিকের ছেলে। পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, খান বাহাদুরের সন্তান স্ত্রী ও বাবা-মাকে নিয়ে সুখে শান্তিতে সংসার চলছিল। খান বাহাদুর পেশায় একজন ট্রাক চালক ছিলেন। কাজকর্ম কম থাকায় সে এলাকার ২/৩টি এনজিও থেকে বেশ কিছু টাকা
ঋণ নেন। প্রতি সপ্তাহে কিস্তির টাকা যোগার করতে খান বাহাদুর পড়ে মহা বিপদে। এনজিও গুলোর কর্তারা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বাড়িতে এসে হাজির হন। খান বাহাদুরের ছেলে ইনছান আলী জানান, প্রতিদিন ট্রাক চালিয়ে যে পরিমান টাকা উপাজন হয় তাতে কিস্তির টাকা যোগার হয় না। আমার বাবা টাকা যোগার করতে না পারলে এনজিও কর্তারা বাড়ি থেকে যান না। তাদের নানান কথায় সে মানষিকভাবে ভেঙ্গে পড়েন। বাধ্য হয়ে বাড়িতে সে ঠিকমত আসতোনা।
রবিবার সকালে বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment