শিমুল বিশ্বাসের উদ্যোগে অনুমোদিত হলো পাবনা মানসিক হাসপাতাল রূপান্তর প্রকল্প
রহমতুল্লাহ দোলন :
দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর অবশেষে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল দেশের বহুল প্রত্যাশিত ‘মানসিক হাসপাতাল, পাবনাকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প’।
তিন বছর মেয়াদি এ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৫ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা মানসিক হাসপাতাল ৫ শ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত হবে— যা দেশের মানসিক স্বাস্থ্যসেবায় এক নতুন যুগের সূচনা ঘটাবে।
মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহবুদ্দিন এর বিশেষ উদ্যোগ ও দিকনির্দেশনায় প্রায় দুই বছর আগে প্রকল্পটির প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা-৫ আসনের ধানের শীষের কান্ডারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস একনেকে প্রকল্পটি অনুমোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেন।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাবনা তথা সমগ্র দেশের মানসিক স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সাধারণ জনগণ।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment