পাবনায় রফিকুল ইসলাম বকুল সুইমিংপুল নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তন করে জেলা সুইমিং পুল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ মে) দুপুরে পাবনা সচেতন নাগরিকবৃন্দ আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের সভাপতিত্বে ও দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন খান মমতাজ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের বড় ছেলে নূর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান হাবিব আকাশ, পাবনা রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোকন ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয় প্রমুখ। বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধার ইসলাম বকুল একজন সূর্যসন্তান তার ইতিহাস না জেনে বর্তমানে ক্রীড়া উপদেষ্টা তার নামকরণ জেলা সুইমিংপুলের নাম পরিবর্তন করে জেলা সুইমিং পুল করা হয়েছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। রফিকুল ইসলাম বকুলের নামে পুনরায় সুইমিং পুলের নাম না করা হলে ডিসি অফিস ঘেরাও ও আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার