পাবনায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প চিকিৎসা পেল সহস্রাধীক অসহায় ও দুস্থ রোগী

বার্তা সংস্থা পিপ (পাবনা) : ‌বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যেগে দিনব্যাপী এক বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ মে ) সকাল ৯টা থেকে দিনব্যাপী পাবনা সরকারি কলেজে এই বিনামূল্যে মেডিক্যাল আনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালের নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ঔষুধ সরবরাহ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এদিন আনুমানিক ১২০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। গত ২৫ মে ২০২৫ থেকে এর প্রস্ততি কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিটটি এবং স্থানীয় এলাকায় ৩ দিন ব্যাপী মাইকিং এর মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারনা কার্যক্রম চালানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যহত থাকবে। এই কার্যক্রম প্রমাণ করে পাবনায় সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্রোতভাবে জড়িত। উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে পাবনায় ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার