পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজ গানসহ দুইজন গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনা সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। র‍্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর থানার হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— আতাইকুলা থানার ধর্মগ্রাম গ্রামের মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮) এবং মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশি বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার