পাবনা ডিবি পুলিশ গাঁজাসহ নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

স্টাফ রিপোর্টার : পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (১৫ মার্চ) বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় দুবলিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বরলা প্রায় ৩ টায় ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকার বাসিন্দা ইকবাল প্রামাণিকের স্ত্রী হাসিনা খাতুন ওরফে মিনি (৪৬) পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল চামেলী খাতুন তাকে আটক করেন। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আটককৃত হাসিনা খাতুন তার বাড়িতে গাঁজা মজুদ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির রান্নাঘরের পিছনে ও একটি ঘরের মেঝের নিচে পুঁতে রাখা অবস্থায় বিভিন্ন পলিথিনে মোড়ানো মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ডিজিটাল ওয়েট মেশিনে পরিমাপ করে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত হাসিনা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার