পাবনা সাঁথিয়ায় বজ্রপাতে এক জনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভাদ্রবাটি গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।অন্য একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রযেছে ।
আজ ৩০ জুন রবিবার ১২:৩০ এর দিকে প্রচন্ড মেঘে চারিদিকে অন্ধকার হয়ে যায় এমন সময়ে বজ্রপাতে মো: আমির হোসেন নামে একজনের মৃত্যু হয় । মো: আমির হোসেন রামভদ্রবাটি গ্রামের মো: মোসলেম উদ্দিনের বড় ছেলে বজ্রপাতে আমির হোসেন এর শরীর পুরে ঝাজড়া হয়ে যায় । আহত ব্যক্তি একই গ্রামের মৃত: আ: গনি খানের ছেলে মো: মাজেম খান।প্রত্যেকদর্শী ও এলাকাবাসী জানান যে, দুপরের দিকে মেঘে সময়ে মো: আমির হোসেন তার কৃষি জমিতে কাজের জন্য মাঠে অবস্থান করলে এমন সময়ে মেঘ আসলে মেঘের ডাকে বজ্রপাতে তার মৃত্যু হয় ।
কাশিনাথপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হান্নান মিয়া দৈনিক সিনসা কে জানায় তিনি একজন কৃষক তার গোয়ালের গরুর ঘাস করতে গিয়ে
বজ্রপাতে এই ব্যক্তির মৃত্যু হয় । নিহত মো: আমির হোসেনকে বজ্রপাতের আক্রান্ত হলে তাকে সুস্থ্য সেবা
করতে এগিয়ে আসেন মো: মাজেম খান তখন সে আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরর্বীতে এলাকাবাসীরা আহত মো: মাজেম খানকে দ্রুত হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা করলে তিনি বর্তমানে জ্ঞান ফিরে স্বাভাবিক অবস্থায় আছে।সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন অবগত করেন কাশিনাথপুর ইউনিয়ন এর রামভাদ্রবাটি গ্রামের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment