পাবনায় মাদক মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড

এসএম আলমঃ পাবনায় একটি মাদক মামলার এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ২৭ জুন দুপুরে জেলা ও দায়রা জজ মো: ওয়ালিউল ইসলাম এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, এবছরের ৪ ফেব্রুয়ারি জেলার সদর উপজেলার কবিরপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আসামী আরিফের দেহ তল্লাশী করে পুলিশ ৩০ গ্রাম হেরোইণ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দিলে আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করেন। এস.আই জাহাঙ্গীর আলম পাবনা সদর থানায় এজাহার করেন যে, তিনি সঙ্গীয় এ.এস.আই মামুন অর রশিদ, এ.এস.আই আমিনুর রহমান, কনস্টেবল -৮৯৫ ফিরোজ হোসেন, গোয়েন্দা শাখা, পাবনার সহয়তায় মন্দিরপুরের সিদ্দিকের ছেলে গ্রেফতারকৃত আসামি আরিফ (৩০) কে দোগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কবিরপুর হতে ৪ ফেব্রুয়ারি বিকাল সোয়া ৪ টায় তার দেহ তল্লাশী করে ৩০(ত্রিশ) গ্রাম হোরোইন ও ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) টিবেলর ৮ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং একই আইনের ১০ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থন্ড প্রদান করেন। আসামীর উভয় দন্ড একত্রে কার্যকর হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার