আওয়ামী লীগ নেতাকে হত্যা পাবনায়

সংবাদদাতাঃ পাবনা সদর উপজেলায় জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের ৫ সদস্য হিসেবে হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি। শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এতে তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত বলা যাবে। উল্লেখ্য, বিভিন্ন সময় বাবুর বাবা আজাহার শেখ ও দুই ভাই তারেক ও বারেককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ ১৭ মার্চ বাবুর চাচাতো ভাই আবদুর রাজ্জাককে একইভাবে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার