পাবনায় তুচ্ছ ঘটনায় চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জামাই খু*ন
সংবাদদাতাঃ
ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা শশুরের ছুরিকাঘাতে জামাই হাবিব সরদার (৩৩) খুন হয়েছে। নিহত হাবিব সরদার পাবনা সদরের চরতারাপুরে ইউনিয়নের দাশপাড়া (চোকদারপাড়া) গ্রামের মকছেদ সরদারের ছেলে। সে ডেকোরেশন মিস্ত্রি হিসাবে ঢাকায় কাজ করে। জানা যায়, হাবিবের শ্বশুর কুদ্দুস সরদারের একটি ছাগল চাচা শ্বশুর সিরাজ সরদারের একটি কলাগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় হাবিব তার শ্বশুরের পক্ষে কথা বলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজ সরদার ক্ষিপ্ত হয়ে ছোঁড়া দিয়ে হাবিবের ঘারের উপর এলোপাথারী কুপিয়ে জখন করে। স্থানীয়রা উদ্ধার করে হাবিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানিকর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আশে। হাবিবের সন্তান সম্ভবা স্ত্রী বিলাপ করে বারবার মুর্চা যাচ্ছেন।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment