ভাঁড়ারায় “আগামীর পাবনা: শিমুল বিশ্বাসের ভাবনা” শীর্ষক নির্বাচনী সমাবেশ
ভাঁড়ারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে ভাঁড়ারায় “আগামীর পাবনা: শিমুল বিশ্বাসের ভাবনা” শীর্ষক এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভাঁড়ারা ইউনিয়নের ঐতিহাসিক পদ্মা হাসপাতাল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নারী-পুরুষ দলে দলে মিছিল নিয়ে “ধানের শীষ জিন্দাবাদ” স্লোগানে সমাবেশে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২ পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং প্রখ্যাত শ্রমিক ও জননেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় এক নারী বলেন, একসময় এ এলাকায় অস্ত্রের ঝনঝনানি চলত, যার ফলে পরিবার নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হতো। কখন যে স্বামীহারা কিংবা সন্তানহারা হতে হয়—এই দুশ্চিন্তায় দিন কাটত। তিনি সন্ত্রাস ও সহিংসতা রুখতে শিমুল বিশ্বাসের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন আবাদুল খালেক মেম্বার। আয়োজনকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জেএসডি ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির এবং পাবনা সদর গোরস্থান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রকিবুন্নবি সুজন। সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ওহিদুর রহমানের সঞ্চালনায়
আরও বক্তব্য দেন ভাঁড়ারা ইউনিয়নের সাবেক সদস্য সচিব তফিজ উদ্দিন তবি, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সান্টু মেম্বার এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন রতন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এস কে সাগর, ঠিকাদার আজগর হোসেন,ভাঁড়ারা ৫ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি বাপি প্রামানিক, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম খোকনসহ ভাঁড়ারা ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদর উপজেলা শাখার সাবেক সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম।
সিএনএফ টিভি
Comments
Post a Comment