পাবনায় পল্লী চিকিৎসককে অপহরণের চেষ্টা- ভুক্তভোগীর পাশে এমপি শিমুল বিশ্বাস

বিশেষ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দুবলিয়া ঠাকুরপাড়া গ্রামে এক পল্লী চিকিৎসককে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃন্দাবন মৈত্র ওই এলাকার মৃত বিনোদ চন্দ্র মৈত্রের ছেলে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃন্দাবন মৈত্র রাতে দুবলিয়া বাজারের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পর এক ব্যক্তি রোগী দেখানোর কথা বলে তাঁকে বাইরে ডাকে। তিনি বারান্দায় আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ফাঁকা গুলি ছুড়লে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পাবনা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ান। তাঁর নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দ চিকিৎসকের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং আইনি সহায়তার আশ্বাস দেন। ভুক্তভোগী বৃন্দাবন মৈত্র জানান, “কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ঘটনার পর খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।” জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। — সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার