পাবনা প্রেসক্লাবের আলোচনা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :পাবনার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১৫ রমজান, ১৬ মার্চ বিকাল থেকে ইফতার পর্যন্ত ক্লাবের ছাদে প্যান্ডেল করে মনোরম পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন এর বিশেষ সহকারী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গরিব মানুষের জন্য যে বরাদ্দ তা যেনো সুষ্ঠু বন্টন হয় তার জন্য আমরা সচেষ্ট থাকবো। বাংলাদেশের জন্য আমরা সম্মিলিত ভাবে দোয়া করবো যেনো দুঃখ-দরিদ্রতা, বৈষম্য মুক্ত একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারি। তিনি ইফতার সামনে রেখে দোয়া কবুলের সময় মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করে বক্ত্যব্য শেষ করেন। সভাপতিত্ব করেন পাবনার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম'র সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লতিফ বিশ্বাস, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাহেজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. আব্দুল আওয়াল, জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সামাদ মন্টু, জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মাদ ইকবাল হুসাইন, নুর মোঃ মাসুম বগা, জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা, ডা. আহমেদ মোস্তফা নোমান, জাসাস এর সভাপতি খালেদ হোসেন পরাগ প্রমুখ। এছারাও পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি সিফাত রহমান সনম, সাবেক সভাপতি অধ্যাপক শিবুজিৎ নাগ ও এবিএম ফজলুর রহমান, সাবেক সহ সভাপতি শহিদুর রহমান শহীদ ও কামাল আহমেদ সিদ্দিকি, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন ও উৎপল মির্জা, পাবনা থেকে প্রকাশিত একমাত্র ইংরেজি দৈনিক দি ডেইলি মর্নিং টাচ'র প্রকাশক ও সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, আর টিভির পাবনা জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকি, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল,সাংবাদিক আদনান সোহান, পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদসহ প্রেসক্লাবের শতাধিক নেতা ও সদস্য। আলোচনা শেষে ইফতারির আগে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চাঁপা বিবি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ড. আব্দুল্লাহ আল মামুন কাশেমী সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার