ঈশ্বরদী নাশকতার উদ্দ্যেশ্যে ট্রেনে অগ্নি সংযোগকারী ব্যাক্তি আটক
মামুন হোসেনঃ
পাবনায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ঈশ্বরদী নাশকতার উদ্দ্যেশ্যে ট্রেনে অগ্নি সংযোগকারী ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যাক্তি, ঈশ্বরদী রহিমপুর গার্লস স্কুলপাড়া মহল্লার তাইজুল ইসলামের ছেলে মো. সুমন (৩২)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পাবনা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আকবর আলী মুন্সী।
পুলিশ সুপার বলেন, আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করে জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর ট্রেন বহরে হামলার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকারিয়া পিন্টুর আপন দুই ভাই ঈশ্বরদী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসান ও ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের ইন্ধনে ও নির্দেশে ঈশ্বরদী পৌরযুবদলের ১নং ওর্য়াডের সেক্রেটারী মো. শাহীন, মো. মামুন হোসেন, মো. রুবেল, মো. রাসেল, মিলে নাশকতার উদ্দ্যেশ্যে ট্রেনে আগুন দেয় এবং তারা
হরতাল অবরোধের সময়ে নানা ধরনের নাশকতামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকে। এঘটনার মূল হোতা ও ইন্ধনদাতাসহ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment