পাবনায় ৪ নারী ছিনতাইকারী আটক

 বিশেষ প্রতিনিধিঃ 

পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারী নারী সদস্যরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর এলাকার। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা চলমান আছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০),  হালিমা বেগম (৩৫), নিপা খাতুন (২৫) ও রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাদের সকলের বাড়ি একই গ্রামে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও পরিবহনে কৌশল করে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন বলে জানায় পুলিশ। পুলিশের দেয়া তথ্যমতে, গত ১৬ নভেম্বর রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামের এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশনে নামেন। সেখানে ওই নারী ও তার স্বামী . জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। ঘটনাক্রমে ছিনতাইকারী নারী সদস্যরা পরিকল্পিতভাবে ওই ইজিবাইকে উঠেন। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ওই মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। সে সময় ওই যাত্রী বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতায়ের ঘটনা শিকার করেছেন। শুক্রবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সিএনএফ টিভি।


Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার