ভাঙ্গুড়ায় কৃষকের বাড়ি থেকে মহিষ চুরি

মানিক হোসেনঃ পাবনার ভাঙ্গুড়ায় হাসনু আহমেদ (৫৫) নামে এক কৃষকের বাড়ি থেকে একটি মহিষ চুরি হয়েছে। গতকাল রাত ২টায় উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া চড়-পাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহিষ মালিক। তিনি ওই গ্রামের মৃত যবু প্রামাণিকের ছেলে। জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ির উঠানে গোয়াল ঘরে লোহার শিকলের মাধ্যমে তালা দিয়ে দুটি মহিষ বেধে রাখেন হাসনু। গভীর রাতে গোয়ালে থাকা দুটি মহিষের গলার শিকল কেটে একটি মহিষ ট্রাকে তোলে চোর চক্রের সদস্যরা। এসময় এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে অস্ত্র দেখিয়ে চক্রের সদস্যরা একটি মহিষ নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক হাসনু আহমেদ বলেন, নিজের শেষ সম্বল বলতে দুইটি মহিষই। প্রতিদিন গোয়াল ঘরে মহিষ দুটি বেঁধে রেখে সারারাত জেগে পাহারা দেই। গতকাল শরীরটা খারাপ থাকায় রাত ১২টার দিকে ঘুমিয়ে পরি। রাতে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে একটি মহিষ নেই। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া মহিষ উদ্ধারের জন্য পুলিশী অভিযান চলছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার