ভাঙ্গুড়ায় জরুরি সেবা ৯৯৯এ কল\ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন
মানিক হোসেনঃ
রেল লাইন দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন সাকিব নামে এক যুবক। হঠাৎ তঁার চোখে পড়ে লাইনের স্লিপার ভেঙ্গে যাওয়ার স্থানটি। সেখানে দেখেন অনেক অংশ
স্লিপার ফঁাক হয়েও গেছে। তখন তঁার মুঠো ফোন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি তিনি জানান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন। গত শনিবার (২৫ নভেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার রেল স্টেশনের পূর্বপাশে এ ঘটনাটি ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তারের বরাত দিয়ে বলেন, দিলপাশার রেল স্টেশনের কাছাকাছি জায়গা থেকে সাকিব নামে এক যুবক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯থ নম্বরে কল করে। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। ওই যুবক জানান, রেল লাইনের কিছু অংশ ভেঙে গেছে। ট্রেন চলাচলের স্লিপার
কিছুটা ফঁাক হয়ে আছে। এতে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ অবস্থায় কলার বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন। ৯৯৯ থেকে সংশ্লিষ্টদের জানালে মেরামতকারী দল রেল লাইনের স্লিপারের ভাঙা স্থানটি মেরামত করে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment