ভাঙ্গুড়ায় উদ্বোধনের দুই বছরেও চালু হয়নি দেড় কোটি টাকা ব্যয়ে বাজার ভবন

মানিক হোসেনঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারে নির্মিত বাজার ভবন নির্মাণের তিন বছর অতিবাহিত হলেও তা এখনো চালু করা হয়নি। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দেশ ব্যাপি গ্রামিণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুলাই মাসে স্থানীয় সরকার বিভাগ এখানে একটি দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করে। কাজটি শেষ হয় ২০২০ সালে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা। গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো: মকবুল হোসেন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপরও দেড় বছর অতিবাহিত হলেও বাজার ভবনটি এখনো উন্মুক্ত করা হয়নি। এ কারণে ব্যবসায়ীরা ভবনটি ব্যবহার করতে পারছেন না। ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ময়দানদীঘি দোকান মালিক সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও ব্যবসায়ী খবির উদ্দিন জানান, বাজার ভবনের ১৪টি কক্ষ ব্যবহারের জন্য তারা অনেকেই আবেদন করেছেন। অথচ এখন পর্যন্ত কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই এই অবকাঠামোর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা প্রকৌশলী আফরোজা পারভীন বলেন, যথা সময়ে ভবন নির্মানকরে কর্তৃপক্ষকে বুঝে দেওয়া হয়েছে। এখন উপজেলা প্রশাসন যাকে বরাদ্দ দিবে তারা এই ভবনে ব্যবসা পরিচালনা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, কিছু ব্যবসায়ী দোকান বরাদ্দের জন্য আবেদন করেছেন। এগুলো জেলা প্রশানের নিকট পাঠানো হবে। যারা অনুমোদন পাবেন তারা ব্যবসার জন্য কক্ষগুলো ব্যবহার করতে পারবেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার