অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান - ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
রহমতুল্লাহ দোলনঃ
পাবনায় পরিবেশ অধিদপ্তর দুটি ইটের ভাটায় কাঠ ব্যবহার ও কৃষিজমির পাশে ভাটা দেওয়ায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইট ভাটার মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) পাবনা সদর উপজেলা দোগাছি ও ভাঁড়ারা এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এর নেতৃত্বে দুই টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সদর উপজেলার ভাড়ার রানীনগর বি আর এম ভাটাতে ১ লাখ ও দোগাছির দক্ষিণ চর আশুতোষপুরে এন এস বি ভাটায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের ও পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। জেলা পুলিশ পাবনার একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর পাবনা।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment