আতাইকুলা থানা কর্তক গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার-২

 পাবনা জেলা পুলিশের ভার্চ্যুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।


গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে আতাইকুলা থানার একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার ৯ নভেম্বর রাত সোয়া ১০ টায় আতাইকুলা থানাধীন রঘুনাথপুর গ্রামের কেন্দ্রীয় গোরস্থান এলাকা হতে ৩০ কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা যার অনুমানিক মূল্য ৯ লক্ষ টাকাসহ সুমন ও আজিম নামের ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জানা যায় গ্রেফতার সুমন খাঁ (৩৫) পাবনা জেলার সদর উপজেলার ধোপাঘাটা দক্ষিনপাড়ার মৃত জালাল খাঁর ছেলে  ও আজিম (৩৬) পূর্ব রাঘবপুরের মৃত খবিরের ছেলে। প্রেস রিলিজে বলা হয় সুমন ও আজিমের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান আছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি সবুজ সিএনজি উদ্ধার করা হয়। 

তাদেরকে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে এইভাবে সিএনজিতে করে গাঁজা কেনাবেচা করে আসছে তাদের বিরুদ্ধে আতাইকুলা থানার মাদক মামলা প্রক্রিয়াধীন।


সিএনএফ টিভি।


Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার