পাবনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সুধী সমাবেশ

 জাহিদ হাসানঃ

পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে  পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস এ গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়  সুধী সমাবেশ। পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।এসময় আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আ.স.ম  আব্দুর রহিম পাকন, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা আ.লীগের সভাপতি রেজাউল রহিম লাল, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আ.লীগের সহসভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, রানা‌ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস রানা প্রমুখ। এসময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই অপরাধীকে চিহ্নিত করা, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। পুলিশ এক্ষেত্রে শতভাগ সফল হয়েছে। বক্তারা আরো বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে বাল্য বিয়ে ও ইভটিজিংসহ অনেক অপরাধ কমেছে। তবে এখনো কিছু চ্যালেঞ্জ বাকী  রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশকে আরও কাজ করতে হবে।


সিএনএফ টিভি।


Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার