এ যুগের দ্বীপের ভারপ্রাপ্ত সম্পাদক আরবের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধিঃ এ যুগের দ্বীপের ভারপ্রাপ্ত সম্পাদক সরকার আরিফুর রহমান আরব অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন থাকা অবস্থায় বার্ধক্য জনিত কারণে গতকাল বুধবার ২৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসভবন বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়ায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে, ৩ ভাই ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর হাতিগাড়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় হাতিগাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, দৈনিক সিনসা'র সম্পাদক এস এম মাহবুব আলম,পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, বেড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মুজিবুল হক লাজুক প্রমুখ। উল্লেখ্য তিনি ১৯৮৮ সালে বেড়া হাটুরিয়া নাকালিয়ায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। ১৯৮৭ সালে সাপ্তাহিক এ যুগের দ্বীপ'র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালে পত্রিকাটি দৈনিকে রূপান্তরিত হয়। তিনি দৈনিক পত্রিকারও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বেড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার