ডিবি'র অভিযানে ইয়াবা ও পিস্তলসহ আটক-২
স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি ডিবি এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ১৫ নভেম্বর ডিবি পুলিশের একটি চৌকস আভিজানের দল পাবনা জেলার সদর থানাধীন শালগাড়ীয়া বাংলাদেশ ঈদগাঁ মাঠ এলাকার
শাহাদত হোসেনের ছেলে সাগর হোসেনের বাড়ীর নীচতলায় অভিযান পরিচালনা করে দক্ষিন রাঘবপুরের জুলফিকার আলীর ছেলে আবু ইউসুফ জিসান (৩০) ও সুজানগর থানাধীন সাতবাড়ীয়া কাদোয়ার বাদশার মেয়ে শিলা খাতুন (২২) নামের ২জন মাদক ব্যবসায়ীকে ২ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। এসময় জিসান ও শিলার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বাড়ির রান্না ঘরের সানসেটের উপর হতে একটি লোহার তৈরী সচল ৭.৬৫ এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি লোডেড অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ২ জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলার দায়ের করা হয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment