বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক বিএনপির
সিএনএফ টিভি ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে আগামী বুধবার অবরোধ ও পরদিন বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি। সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অর্থাৎ
১২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। সোমনার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। এদিকে আজ বুধবার দেশজুড়ে বিএনপি ও সমমনাদের ডাকা সপ্তম দফার অবরোধ চলছে। গত
বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে গতকাল রোববার ও আজ সোমবার সারাদেশের সড়ক, নৌ ও রেলপথে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেওয়া হয়। দেশজুড়ে অবরোধ চলাকালে বিএনপি এবার একই সঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচির ঘোষণা দিল।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment