সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া পিন্টু, সোনামনি, মেহেদী হাসান ও জাকির হোসেন জুয়েল নামের এই চার ভাই সন্ত্রাসী কার্যকলাপ, মাদক পাচার ও পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন । অভিযোগে আরও বলা হয়েছে, তাদের তৎপরতার কারণেই পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির ভরাডুবি হয়েছে এবং দলটি এলাকায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ও সম্পদের বিবরণ মোঃ জাকারিয়া পিন্টু: তিনি ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হয়েছেন । তার বিরুদ্ধে নিজ গ্রামে দুইটি ডুপ্লেক্স বাড়ি, ঈশ্বরদী রেলগেট এলাকায় 'সুলভ বাজার' নামক একটি সুপারশপ, ঈশ্বরদী বাংলা মদের ভাটির পিছনে সাড়ে চার বিঘা জমি, পুরাতন ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন আরামবাগে পাঁচ কাঠার প্লট, ঢাকার বাড্ডায় একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং চারটি নতুন মডেলের প্রাইভেট কার (ঢাকা মেট্রো ঘ-১৭-১৪১০) থাকার তথ্য পাওয়া...
পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কৌশিক হোসেন : পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে প্রতিষ্ঠানটির শিক্ষক উত্তম কুমার এর বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২০২৬ সালের ১ জানুয়ারি বেলা ২টায় এ অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী এদিন সকাল ১০ টা থেকে বিতরণ শুরু হয়। উত্তীর্ণ না হওয়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নিয়ম বহির্ভূতভাবে বই বিতরণ করছিলেন তিনি। শিক্ষার্থীদের একাধিক অভিভাবকের কাছ থেকে জানা যায় যেসব শিক্ষার্থী উত্তম কুমারের কাছে প্রাইভেট কোচিংয়ে পড়ে তারাই সহজে বই পেয়ে যাচ্ছে। আর যারা প্রাইভেট পড়ে না তাদের বইয়ের দেখা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। অথচ যোগ্য ও নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের অনেকেই বই থেকে বঞ্চিত হয়েছে অভিযোগের সত্যতা জানতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অভিযুক্ত শিক্ষক উত্তম কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা অধ্যক্ষ স্যারের সঙ্গে যোগাযোগ করেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর বারবার ফোন...
আব্দুল মোমিন সাগর : পাবনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে একটি বিদেশি রিভলভারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে র্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ পাবনার একটি দল সদর থানাধীন উত্তর রঘুনাথপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে জব্বার প্রামানিক (৪২) ও গুলজার হোসেন (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি রিভলভার কভার, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। র্যাব সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-২ পাবনা মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। সিএনএফ টিভি।
Comments
Post a Comment