পাবনা সাংবাদিক ফোরামের কল্যাণ সম্পাদকের সুস্থ্যতা কামনা

 সংবাদদাতাঃ

পাবনা সাংবাদিক ফোরামের কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির হ্নদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা কামনা করেছেন, সংগঠনের সভাপতি মো. হাসান আলী, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান খান, সহ-সভাপতি আলাউদ্দিন বিন কাশেম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নবী নেওয়াজ, অর্থ-সম্পাদক রেহেনা পারভীন, গবেষনা বিষয়ক 

সম্পাদক ড. মনছুর আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমেদ, প্রচার সম্পাদক হুমায়ন রাশেদ, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুয়ন, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, সদর 

উপজেলা ইউনিটির সভাপতি আব্দুস সুবহান খান, সাধারণ সম্পাদক পলাশ হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাত ১ টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে নিয়ে যাওয়া হয় জাতীয় হ্নদরোগ 

ইনস্টিটিউট, ঢাকায়। সেখানে তারেক ভর্তি করা হয়। হুমায়ুনের পরিবার জানায়, এখানে চিকিৎসা দেয়ায় অবস্থার কিছুটা উন্নত হয়েছে। ডাক্তার এখানে ৭ দিন থাকার কথা জানিয়েছেন।


সিএনএফ টিভি।


Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার