পাবনা সদর উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা সদর উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী পরিষদের সভা সদর উপজেলা কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা সদর উপজেলা কৃষক লীগের করণীয় সম্পর্কিত দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক, আতিক বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক জসিমউদদীন, প্রচার সম্পাদক আব্দুর রহমান শিকদার, উপ দপ্তর সম্পাদক শামসুর রহমান প্রমুখ। সভায় আগামী ২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক প্রতিনিধি সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment