চাটমোহরে গৃহবধূকে ধ*র্ষ*নের অভিযোগে একজন আটক
চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষনের
অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর বাড়িতে। আটককৃত ব্যক্তি হলেন চরপাড়া গ্রামের মৃত আনসার সরকারের ছেলে আলী আজগর সরকার
(৪৮)। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,ঘটনার দিন রাত ৮টার পর আলী আজগর ঐ বাড়িতে গিয়ে ভুক্তভোগীর ঘরে ঢোকে। এসময় বাড়িতে কেউ ছিল না। এক পর্যায়ে ওই গৃহবধূকে ধর্ষন করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজনসহ গ্রামবাসী এসে আলী আজগরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষনের অভিযোগে আলী আজগরকে গ্রেফতার করে। এ ব্যাপারে বুধবার (৩১
জানুয়ারি) চাটমোহর থানায় ধর্ষনের শিকার গৃহবধূ একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতা গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করাতে পাবনা পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত আলী আজগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment